ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মাটি খুঁড়ে টাকা রাখতে হবে, বললেন রওশন এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ বলেছেন, দেশের পুঁজিবাজারে ধস নেমেছে, ব্যাংক খাতে নৈরাজ্য চলছে, মানুষ আস্থা হারাচ্ছে। মনে হচ্ছে এখন আগের মতো মাটি খুড়ে টাকা রাখতে হবে।

গত মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী ভাষণে রওশন এরশাদ এসব কথা বলেন। তিনি শেয়ারবাজার নিয়ন্ত্রণ এবং ব্যাংক খাত ঠিক করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।

এদিকে সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় বিএনপির সদ্য শপথ নেওয়া সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, দেশের ব্যাংক খাতের অবস্থা ভালো নয়। ব্যাংকে টাকা নেই। দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। যে কারণে শেয়ারবাজারে ধস নেমেছে।

কেন জানি না, এ সরকার ক্ষমতায় থাকলেই শেয়ারবাজারে ধস নামে। ১৯৯৬ সালে একবার মানুষ সর্বস্বান্ত হয়েছিল। এখন আবার ধস চলছে। বিনিয়োগকারীরা আন্দোলন করছেন। কিন্তু ধস ঠেকানো যাচ্ছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মাটি খুঁড়ে টাকা রাখতে হবে, বললেন রওশন এরশাদ

আপডেট টাইম : ১১:৪১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯