ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীর এসপি-ওসির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০১৯
  • ৩৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে মারার ঘটনায় ফেনী জেলার পু‌লিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়া‌জ্জেম হোসেনসহ চার পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে পুলিশ সদর দফতরের গঠিত তদন্ত কমিটি।

তাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশও করেছে কমিটি। মঙ্গলবার রাতে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দফতরে জমা দিয়েছেন কমিটির সদস্যরা।

বুধবার পুলিশ সদর দফতরের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান, প্রতিবেদনে এসপি-ওসি ছাড়াও সোনাগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল ও মো. ইউসুফের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে।

এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধেও দায়িত্বে অবহেলা ও গাফিলতির সুস্পষ্ট প্রমাণ মিলেছে।

নুসরাতকে পুড়িয়ে হত্যার চেষ্টার পর ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া ও অপরাধীদের রক্ষার চেষ্টার অভিযোগ উঠে ফেনীর পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে। এরপরই অভিযোগটি খতিয়ে দেখতে গত ১৩ এপ্রিল পুলিশ সদর দফতরের উপ-মহাপরিদর্শক এস এম রুহুল আমিনকে প্রধান করে পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়।

গত ৬ এপ্রিল ফেনীর সোনাগাজীর মাদ্রাসা কেন্দ্রের ছাদে কেরসিন ঢেলে পুড়িয়ে দেয়া হয় নুসরাতকে। গত ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফেনীর এসপি-ওসির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে

আপডেট টাইম : ০৬:১৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০১৯