ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমা করপোরেশনের বিল পাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০১৯
  • ৩৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিমা করপোরেশনকে বিনা জামানতে ঋণ নেয়ার বিধানসহ জীবন বিমার জন্য মূলধন ৩০০ কোটি ও সাধারণ বিমার জন্য মূলধন ৫০০ কোটি টাকা নির্ধারণ করে ‘বিমা করপোরেশন বিল-২০১৯ গতকাল সংসদে পাস হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সময় বৈঠকে সভাপতিত্ব করছিলেন। এর আগে বিলের ওপর আনীত সংশোধনী, বাছাই কমিটিতে প্রেরণ ও জনমত যাচাইয়ের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। তবে কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়। পরে সংসদে স্থিরিকৃত আকারে বিলটি পাস হয়।

বিলে বিধান রেখে বলা হয়েছে, জীবন বিমার জন্য অনুমোদিত মূলধন হবে ৩০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ৩০ কোটি টাকা। একইভাবে সাধারণ বিমার জন্য অনুমোদিত মূলধন হবে ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ১২৫ কোটি টাকা। তবে সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা মূলধনের পরিমাণ পরিবর্তন করতে পারবে।

বিলে করপোরেশনের দায়সগুলোর মূল্যমান নির্ধারণের পর উদ্বৃত্ত অর্থের ৯৫ শতাংশ বোর্ডের অনুমোদন সাপেক্ষে পলিসি গ্রাহকদের মধ্যে বণ্টন করা যাবে। এ ছাড়া, সরকারের পূর্বানোমদন ব্যতীত শতকরা ৯৫ শতাংশের অধিক অর্থ বিমা পলিসি গ্রাহকদের মধ্যে বণ্টন করা যাবে না।

এ ছাড়া ওই আইনে সরকারি সম্পত্তি সম্পর্কিত ৫০ ভাগের বিমা বাধ্যতামূলকভাবে সাধারণ বিমা করপোরেশনের কাছে এবং অবশিষ্ট ৫০ ভাগ সাধারণ বিমা বা অন্য বেসরকারি কোম্পানির কাছে হস্তান্তরের বিধান ছিল। নতুন আইনে তা শতভাগ সাধারণ বিমার নামে অবলিখন করে পরে পঞ্চাশ ভাগ বেসরকারি খাতে সমহারে বণ্টন করার প্রস্তাব করা হয়েছে। একইসাথে বিলে উভয় করপোরেশনের পরিচালনা পরিষদের সদস্য ৭ থেকে ১০এ উন্নীত করার বিধান করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা

বিমা করপোরেশনের বিল পাস

আপডেট টাইম : ০৫:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০১৯