ঢাকা ১২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জাফর ইকবালকে পাকিস্তানে পাঠিয়ে দিবেন নাজমুল হাসান পাপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০১৯
  • ৪৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, পাকিস্তানের পতাকার কথা চিন্তা করা সুযোগই নেই। যেখানে বাংলাদেশ লেখা সেখানে পাকিস্তান মনে হবে কেন? বাঘ আছে, বিসিবির লোগো আছে। এরপরও এ জার্সিকে বাংলাদেশ মনে না করে কেউ যদি পাকিস্তান মনে করে তার পাকিস্তানেই থাকা উচিত।

অপরদিকে, তরুণ-তরুণীদের আইকন, জ্ঞানের বাতিঘর, কল্প বিজ্ঞান লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল এ জার্সিকে পাকিস্তানী-ই মনে করেননি, সঙ্গে সঙ্গে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তাহলে প্রশ্ন জাগে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, চেতনার বাতিঘর ড. মুহাম্মদ জাফর ইকবালকেও কি পাকিস্তানে পাঠিয়ে দিবেন? মাশরাফিদের বিশ্বকাপের জার্সি সম্পর্কে এক মন্তব্য প্রতিবেদনে জাফর ইকবাল  যা লিখেছেন, তা আমাদের সময়ে.কমের পাঠকদের জন্য নিচে দেওয়া হলো :

”দেশের সবাই কী জানে আমাদের দেশের খুব গুরুত্বপূর্ণ জায়গায় পাকিস্তানি ভূতেরা বসবাস করে? আমি তার অকাট্য প্রমাণ একবার পেয়েছিলাম ২০১৪ সালের ২৬ মার্চ যখন গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ আয়োজন করা হয়েছিল।”

‘আমি তাদের ছবি দেখে আতংকে চমকে উঠেছিলাম, সবার মাথায় সবুজ বেসবল ক্যাম্প পাকিস্তানি সাদা চাঁদ তারা। খুব কাছ থেকে দেখে আমি বুঝতে পারলাম যে আসলে বঙ্গবন্ধুর ছবি এবং নিচের লেখাটি এমনভাবে সাজানো হয়েছিল যেন একটু দূর থেকেই সেটাকে পাকিস্তানি চাঁদ তারা মনে হয়!’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক এ অধ্যাপক আরো লেখেন, ‘এই দেশের একটি শিশু পর্যন্ত কিছু একটা আঁকতে হলে সেখানে সবার আগে লাল এবং সবুজ রং ব্যবহার করে। আমাদের বিশ্বকাপ ক্রিকেটের জার্সিতে লাল রংটুকু কোথায়?’

‘আমাদের বিশ্বকাপ দলের এই পাকিস্তানি জার্সিটির আমি তীব্র প্রতিবাদ করছি। সারা পৃথিবীর মাত্র দশটি দেশের একটি বাংলাদেশ এই বিশ্বকাপ খেলবে। খেলার মাঠে আমরা তাদের লাল সবুজ রঙের জার্সিতে দেখতে চাই, পাকিস্তানি জার্সিতে নয়।’

সবশেষে জাফর ইকবাল লখেন, ‘তার সাথে আমরা গুরুত্বপূর্ণ জায়গায় বসে থাকা এই সব পাকিস্তানি ভূতদের পরিচয় জানতে চাই। তারা কারা?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জাফর ইকবালকে পাকিস্তানে পাঠিয়ে দিবেন নাজমুল হাসান পাপন

আপডেট টাইম : ০৫:৩৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০১৯