ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রচণ্ড গরমে সরকারি গাছ থেকে ডাব চুরি করতে গিয়ে বিপাকে যুবক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
  • ৩০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রচণ্ড গরমে সরকারি গাছ থেকে ডাব চুরি করতে গিয়ে অবশেষে ফান্দে আটকা পড়েন আনন্দ কুমার দাস (২৫) নামে এক যুবক। গাছেই আটকা পড়ে প্রাণ বাঁচাতে চিৎকার শুরু করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। শনিবার দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বিএডিসি ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে।

আনন্দ কুমার দাস কুলিয়ারচর উপজেলার দাসপাড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে চুরি করে ডাব খাওয়ার ফন্দি এঁটে কুলিয়ারচর বিএডিসি ডাকবাংলোর একটি নারিকেলগাছে উঠেন আনন্দ কুমার দাস। পরে আর নামতে না পেরে নারিকেলগাছেই আটকা পড়েন তিনি। এ সময় যুবক ভয়ে কান্নাকাটি শুরু করেন।

এ ঘটনা লোকজন দেখতে কুলিয়ারচর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর পাঠান। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর বড় মইয়ের সাহায্যে তাকে জীবিত অবস্থায় নারিকেলগাছ থেকে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের লোকজন।

কুলিয়ারচর থানার ওসি আবদুল হাই তালুকদার জানান, আনন্দ স্বীকার করেছেন ডাব চুরি করার কথা।

তিনি জানান, প্রচণ্ড গরম লাগায় নারিকেলগাছ থেকে ডাব পাড়তে গিয়ে তিনি আর নামার সাহস পাচ্ছিলেন না। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রচণ্ড গরমে সরকারি গাছ থেকে ডাব চুরি করতে গিয়ে বিপাকে যুবক

আপডেট টাইম : ১২:৪৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯