ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গ্রামে গ্রামে পৌঁছে যাবে শহরের সব সুযোগ-সুবিধা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯
  • ৩২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি গ্রামে থাকবে শহরের সব সুযোগ-সুবিধা। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আগামীতে গ্রামে শহরের সব সুযোগ-সুবিধা পৌঁছে যাবে। ইতোমধ্যে শহরের অনেক সুযোগ-সুবিধা গ্রামে পাওয়া যায়। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে ‘বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর’ স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী বিভাগীয় উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এটুআই এর সহযোগিতায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এ সম্মেলনের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, ডিজিটাল বাংলাদেশের যখন সূচনা শুরু হয়, তখন ডিজিটালকে নিয়ে অনেকে কটাক্ষ করেছেন। কিন্তু বর্তমানে সেটার বাস্তবায়ন হয়েছে।

বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটুআই এর প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান ও রাজশাহী জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের। শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন।

অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম উপস্থিত ছিলেন। সম্মেলনে রাজশাহী বিভাগের সব জেলার উদ্যোক্তরা অংশ নেন।

আলোচনা সভা শেষে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন মেয়র লিটন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গ্রামে গ্রামে পৌঁছে যাবে শহরের সব সুযোগ-সুবিধা

আপডেট টাইম : ১২:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯