ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পাখি বাঁচাতে ২০ লাখ বিড়াল হত্যা করবে অস্ট্রেলিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯
  • ৩৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আসছে ২০২০ সালের মধ্যে অন্তত ২০ লাখ বিড়াল হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। বিড়ালের বিরুদ্ধে অভিযোগ, প্রচুর সংখ্যক পাখি হত্যা করে এরা।

জানা গেছে, অস্ট্রেলিয়ায় প্রতিদিন ১০ লাখেরও বেশি পাখি হত্যা করে বন্য ও পোষা বিড়াল।

বিড়ালের এই ‘খুনে স্বভাবের’ কারণে দেশটির অনেক প্রজাতির পাখি এখন বিলুপ্তির পথে। বায়োলজিক্যাল কনভারসেশন জার্নালে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে বন বিড়ালরা প্রতিবছর সাড়ে ৩১ কোটি এবং পোষা বিড়াল বছরে ৬ কোটি ১০ লাখ পাখি হত্যা করে।

পাখি সংরক্ষণের স্বার্থে এভাবে বিড়াল হত্যা করাকেই শ্রেয় মনে হয়েছে তাদের। অস্ট্রেলিয়ার কিছু কিছু জায়গায় তো বিড়াল হত্যা করায় মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

কুইন্সল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য কুইন্সল্যান্ডে প্রতিটি বিড়ালের খুলির জন্য ১০ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস (পিইটিএ)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পাখি বাঁচাতে ২০ লাখ বিড়াল হত্যা করবে অস্ট্রেলিয়া

আপডেট টাইম : ০৫:৩১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯