ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

শ্রীলংকায় হামলার মূলহোতা হাশিম নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯
  • ৩৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শ্রীলংকায় ইস্টার সানডের ভয়াবহ বোমা হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারী জহরান হাশিম ওইদিনই রাজধানী কলম্বোর একটি হোটেলে হামলার সময় নিহত হয়েছে। ইস্টার সানডের ভয়াবহ বোমা হামলার ঘটনায় সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট এ খবর নিশ্চিত করেন।

প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা স্থানীয় একটি জঙ্গি সংগঠনের নেতা জহরান হাশিমের কথা উল্লেখ করে সাংবাদিকদের বলেন, ‘এ ব্যাপারে গোয়েন্দা সংস্থাগুলো আমাকে জানিয়েছে যে শানগ্রি-লা হোটেলে হামলা চলাকালে জহরান হাশিম নিহত হয়েছে।’

ইসলামিক স্টেট গ্রুপ শ্রীলংকায় বোমা হামলার দায় স্বীকার করার পর ওয়েবসাইটে তাদের দেয়া এক ভিডিও ফুটেজে হাশিমকে দেখা যায়। ফুটেজটি হামলার আগে না পরে তা নিশ্চিত নয়। কিন্তু হামলার পর তাৎক্ষণিকভাবে তার অবস্থানের ব্যাপারে কিছু জানা যায়নি।

শানগ্রি-লা হোটেলে হামলায় হাশিমের কী ধরণের ভূমিকা ছিল সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে সিরিসেনা কিছু বলতে পারেননি। গত রোববার শ্রীলংকার যে ছয়টি স্থানে বোমা হামলা চালানো হয় সেসব হামলার অন্যতম ছিল শানগ্রি-লা হোটেলে হামলা। এসব হামলায় ২৫০ জনের বেশি লোক প্রাণ হারায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

শ্রীলংকায় হামলার মূলহোতা হাশিম নিহত

আপডেট টাইম : ০৫:০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯