ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলে নিহত, আহত ৪

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯
  • ৩৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মহানগর উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার মহানগর উত্তর পাড়ার ছমির আলীর স্ত্রী আশুরা খাতুন (৬০) ও তার ছেলে ওমর আলী (২৮)। আহতরা হলেন-ছমির আলী (৬০), তার ছেলে আব্দুল কাদের (৪০), পুত্রবধূ কাকলি খাতুন (২৩) ও রুবিনা খাতুন (৩০)।

স্থানীয়রা জানায়, শুক্রবার ভোর ৫টার দিকে মাছ ব্যবসায়ী ওমর আলী তার ঘরের সামনে টাঙানো জিআই তারে কাপড় শুকাতে দিচ্ছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দিলে পাশের ঘরে থাকা তার মা আশুরা খাতুন, বাবা ছমির আলী, ভাই আব্দুল কাদের, ভাবী রুবিনা খাতুন ও কাকলি খাতুন ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। তারাও বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। এতে ঘটনাস্থলে ওমর আলী ও তার মা আশুরা খাতুনের মৃত্যু হয়। পরে প্রতিবেশীরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে গুরুতর আহত অবস্থায় ছমির আলী, আব্দুল কাদের, কাকলি ও রুবিনাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু জানান, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গনি মিয়া জানান, ধারণা করা হচ্ছে, ওমর আলীর বাড়ির কাপড় শুকানোর জিআই তার বৈদ্যুতিক মিটারের সঙ্গে শর্টসার্কিটের কারণে এ ঘটনা ঘটেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলে নিহত, আহত ৪

আপডেট টাইম : ০৪:৪৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯