ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বেলজিয়ামের সংসদ নির্বাচনে মনোনয়ন পেলেন ১ বাংলাদেশি নারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯
  • ৫৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ বেলজিয়ামের সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছেন এক বাংলাদেশি নারী। তিনি বেলজিয়ামের ওয়ার্কাস পার্টি ‘পিভিডিএ’ থেকে মনোনয়ন পেয়েছেন। মে মাসের শেষ সপ্তাহে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এন্টওয়ার্প আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পাওয়া শায়লা শারমিন এর আগে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২৬ মে বেলজিয়ামের জাতীয় নির্বাচনে শায়লাই হবেন প্রথম কোনও বাংলাদেশি প্রার্থী।

শায়লার নির্বাচনী আসন এন্টওয়ার্প বহু ভাষাভাষী অভিবাসীদের বসবাস। বেলজিয়ামের ডায়মন্ড শহর নামে পরিচিত এন্টওয়ার্পেই সবচেয়ে বেশি বাংলাদেশিদের বসবাস। ধারণা করা হয় এ কারণেই পিভিএডি পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শারমিন শায়লা।

বাংলাদেশি অধ্যুষিত এলাকা বলে আসন্ন নির্বাচনে শারমিন শায়লাকেই ‘ফেভারিট’ বলে মনে করছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

বেলজিয়াম জাতীয় নির্বাচনে শারমিন শায়লার প্রার্থী হওয়ার গল্প এখন প্রবাসী বাঙালিদের মুখে মুখে। যুক্তরাজ্য, কানাডা এবং যুক্তরাষ্ট্রের পর বেলজিয়ামে প্রথম কোনও বাংলাদেশির জাতীয় নির্বাচনে অংশগ্রহণ তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করছেন স্থানীয় প্রবাসীরা।

শারমিন শায়লার পৈর্তৃক বাড়ি বরিশাল হলেও বেড়ে উঠেছেন ঢাকায় । তিনি ২০০৬ সাল থেকে স্বামী ও এক ছেলে সন্তান নিয়ে বেলজিয়াম স্থায়ীভাবে বসবাস করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বেলজিয়ামের সংসদ নির্বাচনে মনোনয়ন পেলেন ১ বাংলাদেশি নারী

আপডেট টাইম : ০৩:২৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯