ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তন উদ্বোধন করেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯
  • ৩৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ গত ৩রা জানুয়ারি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মহাপ্রয়াণের পর কিশোরগঞ্জে প্রথমবারের মতো কোন স্থাপনার নামকরণ করা হয়েছে জনতার এই নেতার নামে। নবনির্মিত কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনটির নামকরণ করা হয়েছে সৈয়দ আশরাফুল ইসলামের নামে।

‘সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তন’ নামে মিলনায়তনটির নামফলক উন্মোচন করা হয়েছে শনিবার (২০ এপ্রিল)। বিকালে ‘সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তন’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ‘শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ও প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

এ সময় তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ফ্রন্ট ডেস্ক ও সেবা গ্রহিতা ছাউনী উদ্বোধন ছাড়াও একটি ক্রিসমাস ট্রি রোপণ করেন।

এছাড়া তিনি কিশোরগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্সে পিতার নামে স্থাপন করা ‘শহীদ সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযুদ্ধ বিষয়ক কর্ণার’ এর উদ্বোধন করেন।

পরে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি উপজেলা পরিষদ সভাকক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলায় কর্মরত কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

এছাড়া সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহদী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি কিশোরগঞ্জ সদর উপজেলার হোটেল কর্মচারীদের মাঝে ফিটনেস সার্টিফিকেট বিতরণ করেন।

এসব কর্মসূচীতে জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কিশোরগঞ্জ সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, নারীনেত্রী বিলকিস বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তন উদ্বোধন করেন

আপডেট টাইম : ০২:৫৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯