ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

কেবল সুউচ্চ দালানই নয়, নীল আকাশ ও পরিষ্কার নদীও গুরুত্বপূর্ণ: মাহাথির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯
  • ৩০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, মালয়েশিয়াকে উন্নত দেশ হিসেবে কখনোই প্রতিষ্ঠা করা যেতো না, যদি না এখানে অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে প্রকৃতিকে সংরক্ষণ ও বিদ্যমান পরিবেশকে টিকিয়ে রাখার ক্ষেত্রে কোনো সামঞ্জস্যতা না থাকতো।

শনিবার (২০ এপ্রিল) দেশটির তামান তুগুতে ‘ধরিত্রী দিবস’ উদযাপন অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ এসব কথা বলেন।

এই প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃতি ও পরিবেশকে সংরক্ষণ করা প্রত্যেকের ব্যক্তিগত এবং সমষ্টিগত দায়িত্ব। পরিস্থিতি যাই হোক না কেনো, এই দায়িত্ব নিরবিচ্ছিন্নভাবে পালন করে যেতে হবে।”

তিনি বলেন, “আমরা অনিয়মিত উন্নয়নের প্রভাবগুলো দেখেছি, যা কেবল লাভজনক খাতগুলোতেই জোর দেয়।”

মাহাথির আরও বলেন, “আমাদের বুঝতে হবে যে, উন্নত জাতি হয়ে ওঠার প্রচেষ্টা অর্জন বা স্বীকৃত লাভ কখনোই সম্ভব হবে না-যদি আমরা কেবল সুউচ্চ দালানই দেখাতে থাকি, বিপরীতে আমাদের নদীগুলো দূষিত হয়ে যায়, আমাদের বনভূমির জায়গা মরুর আকার ধারণ করে এবং যে বাতাসে আমরা শ্বাস-প্রশ্বাস নিই তা মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

কেবল সুউচ্চ দালানই নয়, নীল আকাশ ও পরিষ্কার নদীও গুরুত্বপূর্ণ: মাহাথির

আপডেট টাইম : ০২:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯