ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

দেশের বাইরে থেকে লোক এনে প্রচার করছে তৃণমূল : মোদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার বলেছেন, নিজেদের লোক বা প্রার্থী দিয়ে আর কাজ হচ্ছে না। এবার দেশের বাইরে থেকে লোক এনে প্রচার করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। দেশের রাজনৈতিক ইতিহাসে এমন কাণ্ড ঘটেনি।

দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নারায়ণপুরের জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সরকারের সমালোচনা করে এসব কথা বলেন নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের সমর্থনে প্রচারে অংশ নেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। বাংলাদেশি অভিনেতা রানি রাসমণি সিরিয়ালের জনপ্রিয় মুখ গাজি নূরও একই ইস্যুতে বিপাকে পড়েন। গত কয়েকদিন আগে তৃণমূলের প্রচারে দেখা যায় গাজি নূরকে। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের প্রচারে ছিলেন এই অভিনেতা। সঙ্গে ছিলেন মদন মিত্রও।

এরপরেই বিজেপির তরফ থেকে কমিশনকে পুরো বিষয়টি জানানো হয়। নূরের প্রচারের ভিডিওটি কমিশনকে দেয় বিজেপি। দুটি ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকার তদন্ত করে। কিন্তু এর মধ্যে ফেরদৌসকে রাতারাতি বাংলাদেশে ফেরার নির্দেশ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার। এরপরেই নূরকে ভারতকেও ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যমে নূর জানান, তিনি কোনও প্রচারে যাননি। মদনদা দাদার মতো। তার ডাকে শুধু গিয়েছিলেন। এমনকি কোনও রাজনৈতিক বক্তব্যও রাখেননি বলে জানান নূর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

দেশের বাইরে থেকে লোক এনে প্রচার করছে তৃণমূল : মোদি

আপডেট টাইম : ০৪:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯