ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বিক্ষোভের মুখে মালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ মালির প্রধানমন্ত্রী বৃহস্পতিবার তার পুরো সরকারসহ পদত্যাগ করেছেন। দেশটির মধ্যাঞ্চলের ক্রমবর্ধমান সহিংসতার এবং গত মাসের ব্যাপক হত্যাযজ্ঞের ঘটনা নিয়ন্ত্রণে তাদের পদক্ষেপের বিষয় নিয়ে কঠোর সমালোচনার পর তারা পদত্যাগ করলেন।

গত মাসে ওই হত্যাযজ্ঞে ১৬০ জন প্রাণ হারায়।

প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কিতার দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী সৌমেলৌ বৌবায়া মাইগা ও তার সরকারের সকল মন্ত্রীর পদত্যাগ গ্রহণ করা হয়েছে। ক্রমবর্ধমান সহিংসতাকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ার দুই সপ্তাহ পর তাদের পদত্যাগ গ্রহণ করা হলো।

ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর আইনপ্রণেতারা বুধবার এ সরকারের বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিল। এ প্রস্তাবে দেশের সহিংসতাপূর্ণ পরিস্থিতি শান্ত করতে ব্যর্থ হওয়ায় মাইগা ও তার প্রশাসনকে দায়ী করা হয়।

কিতার দপ্তরের ওই বিবৃতিতে বলা হয়, ক্ষমতাসীন ও বিরোধী দল উভয় পক্ষের রাজনৈতিক সকল শক্তির সাথে আলোচনার পর খুব শিগগিরই একজন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করে নতুন সরকার গঠন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বিক্ষোভের মুখে মালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

আপডেট টাইম : ০৩:০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯