ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব করলেন মা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ হাসপাতালে সেবা না পেয়ে রাস্তায় খোলা আকাশের নিচে সন্তান প্রসব করলেন এক প্রসূতি মা। গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাতে প্রসূতির প্রসব ব্যথা ওঠে। গুরুতর অবস্থায় প্রসূতিকে ভ্যানযোগে ভূঞাপুর হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। সেখানে কোনো ডাক্তার-নার্স না পেয়ে অন্যত্র সেবা পাওয়ার উদ্দেশ্যে হাসপাতাল থেকে বেরিয়ে আসে তারা।

হাসপাতাল চত্বর পার হয়ে থানা মোড়ে এলেই খোলা আকাশের নিচে সন্তান প্রসব করে প্রসূতি মা। স্বজনরা জানান, ভোরে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে গেলে কোনো ডাক্তার-নার্স না পেয়ে অন্যত্র সেবার জন্য বেরিয়ে এলে পথেই সন্তান প্রসব করেন প্রসূতি।

তবে হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, ওই প্রসূতি মা হাসপাতালে এসেছিলেন ঠিকই। কিন্তু কাউকে কিছু না বলেই চলে গেছেন তিনি। রাস্তায় কি হয়েছে তা জানি না আমরা।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তৌফিক এলাহি বলেন, ‘আমি শুনেছি এরকম একজন প্রসূতি রোগী হাসপাতালে এসেছিল। কিন্তু ওই সময় কর্তব্যরত মেডিকেল কর্মকর্তা ওয়াশরুমে ছিলেন। তাই কাউকে না পেয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছে প্রসূতি ও তার স্বজনা। শুনেছি পথিমধ্যে ওই নারী সন্তান প্রসব করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব করলেন মা

আপডেট টাইম : ১১:৪৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯