ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মালিবাগ কাঁচাবাজারের আগুনে পুড়ল ২৫০ দোকান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে বাজারের প্রায় ২৬০ দোকান। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোর ৫টা ২৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের খবরে পেয়ে নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ভোর সোয়া ছয়টার দিকে এ তথ্য জানানো হয়। মালিবাগ বাজার বণিক সমবায় সমিতি জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্তের শিকার এক দোকানদার বলেন, পাশের পলিথিনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় ভোর ৫টার দিকে। এরপরই অন্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমদিকে স্থানীয়রা আগুন নেভাতে পানি দেয়া শুরু করে। এর মধ্যে প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ১২ ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আনুমানিক সকাল ৬টা ৩৫ মিনিটে কাঁচাবাজারের পুরো আগুন নিয়ন্ত্রণে আসে।

সংশ্লিষ্টদের তথ্যমতে, এখানে প্রায় ২৫০টি দোকান আছে। যার বেশিরভাগের মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। মাছ-মাংসসহ কাঁচাবাজারের সবই পুড়ে গেছে।

মালিবাগ বাজার বণিক সমবায় সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নুরুল হক নুরু বলেন, ২৫০ টি দোকানের মধ্যে একটি দোকানও অবশিষ্ট নেই। মাছ, মাংস, ডিম, গুরু, ছাগল, চাল, টিন সবই পুড়ে গেছে। নগদ টাকাও পুড়েছে। অন্তত ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মনে করেন নুরুল হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মালিবাগ কাঁচাবাজারের আগুনে পুড়ল ২৫০ দোকান

আপডেট টাইম : ০২:০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯