ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সেবা না পেয়ে কেউ থানা থেকে ফিরে গেলে কঠোর ব্যবস্থা: আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
  • ৩৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পুলিশর মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘কোন লোক বিপদে পড়ে বা অন্য কোনও কারণে থানায় আইনি সহায়তা চেয়ে বিমুখ হয়ে যেন ফিরে না যায় সেই দায়িত্ব পালন করতে হবে থানায় অবস্থারত কর্মকর্তাদের। এর যদি কোনও ব্যত্যয় ঘটে তবে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ আজ বুধবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় দিনাজপুর পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশ আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এই কথা বলেন।

তিনি বলেন, ‘পুলিশ আইনের সেবক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যদি এ দেশের বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে এ দেশ স্বাধীন না করতেন তবে আমরা বাঙালিরা আজও পরাধীন হয়ে থাকতাম। স্বাধীন দেশে কোনও নাগরিক যাতে পুলিশের কাছে গিয়ে আইনের সেবা থেকে বঞ্চিত না হয় প্রত্যেক পুলিশ সদস্যকে সে দিকে লক্ষ্য রেখে তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। পুলিশ সদস্যদের বিরুদ্ধে দায়িত্ব পালনে কোনও গাফিলতি বা অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না। পুলিশ সদস্যদের এখন বেতন ভাতা, রেশন পর্যাপ্ত পরিমাণে দিচ্ছে সরকার। সততার সঙ্গে দায়িত্ব পালন করলে ওই সদস্যকে পুরস্কৃত করা হবে।’

দিনাজপুরে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

অনুষ্ঠানে দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার জয়নুল বারী, দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আয়েজউদ্দীনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সেবা না পেয়ে কেউ থানা থেকে ফিরে গেলে কঠোর ব্যবস্থা: আইজিপি

আপডেট টাইম : ১১:১৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯