ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

মুসলমানরা ঐক্যবদ্ধ হলে বিজেপি ভারত ছেড়ে পালাবে : সিধু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে লোকসভা নির্বাচনের প্রচার-যুদ্ধ জমে উঠছে। বিহারের বলরামপুরে একটি জনসভায় গিয়ে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) পরাস্ত করতে মুসলিমদের আহ্বান জানিয়েছেন নভজ্যোৎ সিং সিধু।

তিনি বলেছেন, মুসলিমরা একজোট হলেই বিজেপি পগার পার হয়ে যাবে। মুসলিমরা কংগ্রেসে ভোট দিলে বিশ্বের কোনও শক্তি তাদের হারাতে পারবে না।

মুসলিমদের আহ্বান সিধুর
ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করতে মুসলিমদের আহ্বান করলেন সিধু। এবার তিনি বলে বসলেন, মুসলিমরা একজোট হলেই বিজেপি পগার পার হয়ে যাবে। মুসলিমরা কংগ্রেসে ভোট দিলে বিশ্বের কোনও শক্তি তাদের হারাতে পারবে না, ভোট প্রচারে গিয়ে এমনই বার্তা দিলেন নভজ্যোৎ সিং সিধু।

সমস্ত মুসলিম একজোট হোন
বিহারের বলরামপুরে একটি জনসভায় সিধু বলেন, সমস্ত মুসলিম একজোট হোন। বিজেপিকে একটি ভোটও নয়। ভোট দিন কংগ্রেসকে। তাহলেই বিজেপির বিদায় ঘণ্টা বেজে যাবে। মুসলিমরা একজোট হলে কংগ্রেসকে হারাতে পারবে না বিজেপি।

৬২ শতাংশ মুসলিম ভোটার
তাঁর কথায়, বিহারে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। শতকরা ৬২ শতাংশ মুসলিম ভোটার। তাহলে ভাবনা কেন। আপনারা সবাই এক হলেই বিজেপির হার কে আটকায়। বিশ্বের কোনও শক্তিও বিজেপিকে জেতাতে পারবে না। তাই আপনারা এক হন, বিজেপিকে বিদায় দিন।

মায়াবতীর মন্তব্যেও বিতর্ক
এর আগে উত্তরপ্রদেশের দেওবন্দে এমনই এক মন্তব্য করে বসেন মায়াবতী। বিএসপি নেত্রী মুসলিমদের একত্রিত হতে বলেন বিজেপির বিরুদ্ধে। তারপরও কম বিতর্ক হয়নি। ফের সিধুর মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। উল্লেখ্য, সিধু কংগ্রেসের তারকা প্রচারকদের মধ্যে অন্যতম। তাঁর বিতর্কিত মন্তব্যে কংগ্রেসও বিপাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

মুসলমানরা ঐক্যবদ্ধ হলে বিজেপি ভারত ছেড়ে পালাবে : সিধু

আপডেট টাইম : ১১:৫১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯