ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নুসরাতের ভাইয়ের হাতে গ্লোবাল ব্যাংকের নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ফেনীতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির ভাই মাহমুদুল হাসান নোমান ব্যাংকে ট্রেইনি অফিসার পদে নিয়োগ পেয়েছেন। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে এনআরবি গ্লোবাল ব্যাংকের নিয়োগপত্র তুলে দেন।

আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে যান ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির বাবা একেএম মুসা ও মা শিরিনা আক্তারসহ দুই ভাই। এ সময় শেখ হাসিনা নুসরাতের পরিবারের প্রতি সান্ত্বনা ও গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

নুসরাতের পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করে নুসরাত এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রী নুসরাতের এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরি গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নোমানকে এনবিআর গ্লোবাল ব্যাংকে চাকরি দেওয়া হবে। তবে তার স্নাতক পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ হয়নি। ফলাফল প্রকাশের পরেই সে সোনাগাজী উপজেলার ডাক বাংলো শাখায় ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে যোগদান করতে পারবে।

তিনি আরও জানান, নুসরাতের পরিবারে প্রতি বিশেষ খেয়াল রাখার জন্য প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন। আমি নুসরাতের পরিবার এবং তার ছোট ভাইয়ের লেখাপড়া ও চাকরির বিষয়ে খেয়াল রাখবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নুসরাতের ভাইয়ের হাতে গ্লোবাল ব্যাংকের নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৩৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯