ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কিশোরগঞ্জের অষ্টবর্গে গ্রামে একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯
  • ৩৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ সদর উপজেলার অষ্টবর্গ গ্রামে একটি উন্নত ও অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে অষ্টবর্গের ঐতিহ্যবাহী শাহ্ বাড়ি প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মহামান্য রাষ্ট্রপতির জেষ্ঠ্যপুত্র, সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এতে বিশেষ অতিথি ছিলেন মাজহারুন-নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজ পারভেজ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ। মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজনীতিবিদ-আইনজীবী ভূপেন্দ্র ভৌমিক দোলন।

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল প্রফেসর ডা. আ ন ম নৌশাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের উদ্যোক্তা শাহ্ ইসকান্দার আলী স্বপন। এছাড়া ধন্যবাদ জ্ঞাপন করেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি তারেক কামাল।

আউলিয়া শাহ্ সাগড়া (রহ.)- এর পবিত্র স্মৃতিতে ঋদ্ধ মননের প্রাগ্রসর ভূমিপুত্র শাহ্ মাহ্তাব আলী (রহ.)- এর ইচ্ছায় এলাকাবাসীর কল্যাণার্থে কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠা করার বিষয়ে মতবিনিময় সভায় বক্তারা অভিমত ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কিশোরগঞ্জের অষ্টবর্গে গ্রামে একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

আপডেট টাইম : ০৫:২৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯