ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাংলায় নববর্ষের শুভেচ্ছা অংশ নিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে অংশ নিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং। অনুষ্ঠানে লোতে শেরিং বাংলা ভাষায় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সবাইকে চমকে দিয়েছেন।

তিনি বলেন, আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এরপর তিনি হেসে প্রশ্ন করেন, আপনারা সবাই পান্তা ভাত খাইয়েছেন?

আজ রবিবার সুরের ধারার আয়োজনে ‘লিভার আয়ুশ-চ্যানেল আই হাজারো কণ্ঠে বর্ষবরণ ১৪২৬’ অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী বাংলায় এসব কথা বলেন।

এই আয়োজনে উপস্থিত হতে পেরে খুবই খুশি হয়েছেন বলে জানান ভুটানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি আজকে খুব খুশি হয়েছি। এখান থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য খুব এক্সাইটেড হয়ে আছি। ওইখানে আমি সাত বছর ছিলাম। তারপর ঢাকায় এফসিপিএস করেছি চার বছর। তাই আজকে এখানে আসাটা আমার কাছে দ্বিতীয় বাসায় আসার মতো।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাংলায় নববর্ষের শুভেচ্ছা অংশ নিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯