ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নুসরাতের নামে তার মাদরাসায় একটি রাস্তা-ভবন নির্মাণের ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯
  • ৩০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসাছাত্রী ও প্রতিবাদী নুসরাত জাহান রাফির নামে তার মাদরাসায় একটি ভবন এবং এলাকায় একটি রাস্তা করার ঘোষণা দিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

শনিবার দুপুরে ফেনী শহরের ট্রাংক রোড শহীদ মিনারে ফেনী জেলা স্বেচ্ছাসেবী পরিবার আয়োজিত মানববন্ধনে একাত্মতা পোষণ করে এ ঘোষণা দেন নিজাম উদ্দিন হাজারী। তিনি বলেন, নুসরাত হত্যা মামলা পরিচালনার জন্য সব ধরনের খরচ আমি বহন করব। এ ঘটনায় ফেনীর সাধারণ মানুষদের প্রতিবাদে সোচ্চার থাকার জন্য আহ্বান জানাই। নুসরাতের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে নিজাম উদ্দিন হাজারী বলেন, অপরাধী যেই হোক তার বিচার হতে হবে। অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার কাউন্সিলর লুৎফর রহমান খোকন হাজারী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল আমীন রিজভী ও সাধারণ সম্পাদক মাইন উদ্দিন প্রমুখ।

এছাড়া বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের প্রধান সমন্বয়ক মঞ্জিলা আক্তার মিমি, আমির হোসেন, ওসমান গণি রাসেল, সিফাত, সুমন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির (১৮) গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যা করা হয়। বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটে জানাজার পর সন্ধ্যা ৬টায় সোনাগাজী আল হেলাল একাডেমির পাশে সামাজিক কবরস্থানে চির নিদ্রায় নুসরাতের মরদেহ শায়িত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নুসরাতের নামে তার মাদরাসায় একটি রাস্তা-ভবন নির্মাণের ঘোষণা

আপডেট টাইম : ০১:০২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯