ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হজযাত্রীদের সৌদিতে ইমিগ্রেশন করতে হবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ এ বছর যারা বাংলাদেশ থেকে এবার হজ করতে যাবেন তাদের আর সৌদি আরবে গিয়ে ইমিগ্রেশনের ঝামেলা পোহাতে হবে না। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেরে ফেলা হবে সেই ইমিগ্রেশন। শুক্রবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এ তথ্য জানিয়েছেন।

ধর্ম প্রতিমন্ত্রী জানান, এখন থেকে বাংলাদেশের হজযাত্রীদের সৌদির ইমিগ্রেশন হবে ঢাকার শাহজালাল বিমানবন্দরে। ঢাকায় আসা বাংলাদেশ সফররত সৌদি আরবের ইমিগ্রেশন প্রতিনিধি দল এতে সায় দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাতে বিষয়টি ফয়সালা হয়। এর ফলে বাংলাদেশি হজযাত্রীদের জেদ্দা বিমানবন্দরে ইমিগ্রেশনের নামে ৬ থেকে ৭ ঘণ্টা অপেক্ষা করার যে বিড়ম্বনা সেটি লাঘব হবে।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বর্তমান নিয়মানুযায়ী বাংলাদেশ বিমানের হজযাত্রীরা আশকোনা হজ ক্যাম্পে এবং সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ অংশের ইমেগ্রেশন করেন। আসন্ন হজেও একই নিয়মে তারা হজ ক্যাম্প ও শাহজালালে বাংলাদেশের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সারবেন।তাদের সৌদিতে গিয়ে আর ইমিগ্রেশন ফেস করতে হবে না। উভয় বিমানের হজযাত্রীদের শাহজালাল বিমানবন্দরের একটি এক্সক্লুসিভ জোনে নিয়ে গিয়ে সৌদি আরবের জেদ্দায় যে ইমিগ্রেশন করা হত, তা করা হবে।

তিনি জানান, ওই বিশেষ এলাকার সব কার্যক্রম থাকবে সৌদি আরবের নিয়োজিত টেকনিক্যাল টিমের হাতে। দুই ধাপের ইমিগ্রেশন শেষ করে হজযাত্রীরা ফ্লাইটে উঠবেন। সৌদি আরবে পৌঁছে আর ইমিগ্রেশনের ঝামেলা থাকবে না।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট হজ হতে পারে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন।

সংবাদ সম্মেলনে ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হজযাত্রীদের সৌদিতে ইমিগ্রেশন করতে হবে না

আপডেট টাইম : ১২:১৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯