ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ভারতের কেরালায় মাধ্যমিক পরীক্ষার্থী ঘোড়ায় চড়ে পরীক্ষা কেন্দ্রে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের কেরালায় মাধ্যমিক পরীক্ষার্থী এক কিশোরীর ঘোড়ায় চড়ে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার ভিডিও ইন্টারনেটে ঝড় তুলেছে। দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, কেরালার থ্রিসুর জেলায় সড়কে ওই কিশোরীর স্কুল ইউনিফর্ম পরে ব্যাগ কাঁধে ঘোড়ায় চেপে যাওয়ার দৃশ্য কেউ একজন ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেন।

গেল শনিবার পোস্ট করা ভিডিওতে ১১ হাজারের বেশি ‘লাইক’ পড়েছে। হাজারের বেশি মানুষ ‘কমেন্ট’ করেন এবং শত শত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ‘শেয়ার’ হয়। ভারতের ধনকুবের আনন্দ মাহিন্দ্রার চোখে পড়ে ভিডিওটি। এক টুইটে তিনি ওই কিশোরীকে ‘হিরো’ বলে সম্বোধন করেন এবং লেখাপড়ার প্রতি তার একাগ্রতার প্রশংসা করেন।

ওই কিশোরীর পরিচয় জানতে চেয়ে তিনি আরও বলেন, “থ্রিসুরের কেউ কি ওই বালিকাকে চেনেন? আমি তার ও তার ঘোড়ার ছবি আমার কম্পিউটারের স্ক্রিন সেভারে রাখতে চাই। সে আমার হিরো স্কুলের পথে তার ছুটে চলা দেখে ভবিষ্যত নিয়ে আমি খুবই আশাবাদী হয়ে উঠেছি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ভারতের কেরালায় মাধ্যমিক পরীক্ষার্থী ঘোড়ায় চড়ে পরীক্ষা কেন্দ্রে

আপডেট টাইম : ১২:৪৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯