ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাঙালির ঐতিহ্যবাহী পোশাকে সবখানে লুঙ্গির প্রবেশাধিকার দাবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
  • ৩২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বাঙালির ঐতিহ্যবাহী পোশাকের একটি লুঙ্গি। কিন্তু ঐতিহ্যের এই লুঙ্গি গ্রাম বাংলাতেই সীমাবদ্ধ। পুরুষদের ঘরের পোশাক হিসেবে জনপ্রিয় এই পোশাকটি অফিস-আদালত বা স্কুল-কলেজে অনানুষ্ঠানিকভাবেই নিষিদ্ধ। কিন্তু এই লুঙ্গি পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও ক্যাম্পাসজুড়ে মিছিল করেছে ‘লুঙ্গি মহফেল’ নামের শিক্ষার্থীদের একটি সংগঠন।

বুধবার দুপুর ১টার দিকে টিএসসি থেকে তারা দেশিয় লুঙ্গির সঙ্গে পাঞ্জাবি পরে এ মিছিল করে। মিছিলে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

‘আরামদায়ক পোশাক লুঙ্গি’, ‘ক্লাসে লুঙ্গি’, ‘জাতীয় পোশাক লুঙ্গি’ এমন নানা স্লোগান দিয়ে তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি এফবিএস অনুষদের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নেহাল মুহাম্মদ। তিনি বলেন, ‘লুঙ্গি আমাদের সংস্কৃতির ঐতিহ্য। কিন্তু লুঙ্গি পরে আমাদেন ক্লাসে আসার অনুমতি নেই। তাই আমরা লুঙ্গিকে সবখানে প্রবেশাধিকার দিতে এই মিছিলের আয়োজন করেছি।’

অংশগ্রহণকারী আরেক শিক্ষার্থী মাইদুল ইসলাম বলেন, ‘লুঙ্গি হচ্ছে একটি আরামদায়ক পোশাক। তাই লুঙ্গিকে সব ক্ষেত্রে ব্যবহারের জন্য আমরা এখানে (মিছিলে) অংশগ্রহণ করেছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাঙালির ঐতিহ্যবাহী পোশাকে সবখানে লুঙ্গির প্রবেশাধিকার দাবি

আপডেট টাইম : ১১:৪১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯