ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অর্থনীতিতে বাংলাদেশের ভাগ্য বদলে দিচ্ছেন কৃষকরা : ড. আতিউর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, অর্থনীতিতে বাংলাদেশের ভাগ্য বদলে দিচ্ছেন কৃষকরা। ৭২ সালে বাংলাদেশে ১ কোটি টন চাল উৎপাদিত হত। সেই কৃষকেরা গত বছর ৩ কোটি ৮০ লাখ টন চাল  উৎপাদন করেছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘লিডারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনক্লুশন ইন এ ডিজিটাল ইরা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এ কথা বলেন তিনি। সোমবার সকাল ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

আতিউর রহমান বলেন, সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে গেছেন কৃষকের সন্তানরা। তারা সেই মরুভূমি থেকে ১৫শ বিলিয়ন ডলার রেমিটেন্স এ দেশে পাঠাচ্ছেন। সব মিলেয়ে প্রায় ৪০-৪৫ লাখ কৃষকের সন্তান গার্মেন্টস ও রাপ্তানি শিল্পে কাজ করে বছরে প্রায় ৩৭ বিলয়ন ডলার আয় করছেন।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কৃষকের সন্তান হয়ে আমি যদি এখানে আসতে পারি, তুমি কেন পারবে না? যিনি তোমাকে কষ্ট দিয়েছেন তাকে মনে রেখো না, কিন্তু কষ্ট মনে রেখো।

বিভাগের প্রভাষক মিথিলা তানজিলের সঞ্চালনা ও অধ্যাপক ড. দেবাশীষ শর্মার সভপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা। এছাড়া অধ্যাপক আব্দুল মুঈদ, অধ্যপক ড. মামুনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সেমিনারে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অর্থনীতিতে বাংলাদেশের ভাগ্য বদলে দিচ্ছেন কৃষকরা : ড. আতিউর

আপডেট টাইম : ০৫:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯