ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নিজেকে সুস্থ রাখতে এই অভিনেত্রী নিয়মিত ব্যায়াম করেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
  • ৩০১ বার
হাওর বার্তা ডেস্কঃ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দু’দেশেই দারুণ ব্যস্ত তিনি। অভিনয়ের জন্য তাকে রাতদিন পরিশ্রম করতে হচ্ছে। ক্লান্তিহীন তার এই ছুটে চলা জীবনে, অনেক কিছু মানিয়ে নিতে হয়। বিশেষ করে শরীরচর্চা। নিজেকে সুস্থ রাখতে এই অভিনেত্রী নিয়মিত ব্যায়াম করেন। শরীরচর্চায় মত্ত থাকা এই অভিনেত্রীর তেমনই কিছু ছবি প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে গতকাল রোববার এই ছবিগুলো প্রকাশ করেছেন তিনি। যেখানে দেখা গেছে, বিভিন্ন আসনে ব্যায়াম করছেন জয়া। অবশ্য এর আগেও, ফেসবুকে এই অভিনেত্রীর ব্যায়াম করার ভিডিও প্রকাশ হয়েছিল।
এদিকে, ওপার বাংলায় মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত ছবি ‘কণ্ঠ’। কলকাতার নির্মাতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের যৌথ পরিচালনায় ছবিটি মুক্তি পাবে আগামী মে মাসে। ক্যানসারের সঙ্গে লড়াই করে জয়ী হওয়ার গল্প নিয়েই গড়ে উঠেছে ‘কণ্ঠ’।
জানা গেছে, ক্যানসারের সঙ্গে লড়াই করা মানুষটির চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই। ছবিতে তিনি এফএম রেডিওর একজন আরজে। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে পাওলি দামকে। আর জয়া আহসান অভিনয় করেছেন একজন স্পিচ থেরাপিস্টের চরিত্রে। এই তিনজনকে নিয়েই মূলত ছবির গল্প। এতে আরও অভিনয় করেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিপ্লব দাশগুপ্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নিজেকে সুস্থ রাখতে এই অভিনেত্রী নিয়মিত ব্যায়াম করেন

আপডেট টাইম : ০৮:১৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯