ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভৈরবে গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ চালককে আটক করেছে র‌্যাব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯
  • ৩৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভৈরবে গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ চালককে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ সোমবার সকালে প্রাইভেটকারের পিছনে ধাওয়া করে ভৈরব স্টেডিয়াম এলাকা থেকে আটক করে। এসময় প্রাইভেটকারটিতে তল্লাশি করে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করে চালক মোহন মিয়াকে আটক করা হয়। এছাড়াও গাঁজা বিক্রির নগদ ১০ হাজার টাকা ও প্রাইভেটকারটি জব্দ করেছে র‌্যাব। এ বিষয়ে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে।

আজ দুপুরে ভৈরব র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ক্যাম্পের ইনচার্জ ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের সংবাদ সম্মেলনে জানান, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জ থেকে ময়মনসিংহের বিভিন্ন জায়গায় পাচার করে আসছে।

র‌্যাব জানতে পারে মাদক ব্যবসায়ী চক্রটি হবিগঞ্জ থেকে একটি সাদা রঙের প্রাইভেটকারে করে গাঁজা নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ও ইনচার্জ রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও ক্যাম্পের এডি চন্দন দেবনাথের নেতৃত্বে র‌্যাব আজ ভোর সাড়ে ৫টার দিকে অভিযানে যায়।

পরে র‌্যাব ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রাইভেটকারটিকে পিছু ধাওয়া করে ভৈরব নাটালের মোড়ে প্রাইভেটকারটিকে থামতে সংকেত দিলে প্রাইভেটকারটি না থামিয়ে ময়মনসিংহের উদ্দ্যেশ্যে যেতে থাকে। পরে র‌্যাব প্রাইভেটকারটির পিছু ধাওয়া করে ভৈরব স্টেডিয়াম এলাকা থেকে আটক করে। র‌্যাব আরো জানায় আটককৃত গাঁজার মূল মালিক জনৈক মিন্টু চৌধুরী। মাত্র ৭ হাজার টাকায় ভাড়ার মাধ্যমে চালক হবিগঞ্জ থেকে উক্ত গাঁজা ময়মনসিংহে পৌছে দেয়ার কথা ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভৈরবে গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ চালককে আটক করেছে র‌্যাব

আপডেট টাইম : ০৬:৩২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯