ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অনুন্নত দেশগুলোর জ্বালানি ঘাটতি নিরসনে সোচ্চার হতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:১২ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯
  • ৪৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউ’র ১৪০তম এসেম্বলিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, অনুন্নত দেশগুলোতে প্রয়োজনীয় জ্বালানির অভাবে হতদরিদ্র জনগোষ্ঠীর জ্বালানি খরচ বেড়ে যায়। এই অসমতা বিবেচনায় নিয়ে দরিদ্র জনগোষ্ঠীর জ্বালানি চাহিদা মেটাতে হবে। অনুন্নত দেশগুলোর জ্বালানি ঘাটতি নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সময় এখনই। এসডিজির মূল লক্ষ্য অর্জন করতে “কেউ পিছিয়ে থাকবে না” প্রতিপাদ্যকে নিশ্চিত করতে হবে। অনুন্নত দেশগুলোর জ্বালানি ঘাটতি নিরসনে আইপিইউর সদস্য রাষ্ট্রগুলোর প্রতি সোচ্চার হওয়ার আহ্বান জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, আজ কাতারের রাজধানী দোহায় আইপিইউ এসেম্বলির প্যানেল ডিসকাশনে অংশ নিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই আহবান জানান।

‘নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও অন্তর্ভূক্তিমূলক জননীতি প্রণয়নের মাধ্যমে জ্বালানী ঘাটতি নিরসন : সংসদের করণীয়’ শীর্ষক এ সভায় ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, সংসদকে অবশ্যই সীমিত সম্পদের সঠিক ব্যবস্থাপনার ভারসাম্য আনয়ন করতে হবে। জ্বালানি ঘাটতি নিরসনে আইপিইউর সদস্য রাষ্ট্রগুলোর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে আর্থিক নীতি এবং অর্থায়নের শর্তাবলী শিথিল করারও আহবান জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সভায় বাংলাদেশের সংসদীয় দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অনুন্নত দেশগুলোর জ্বালানি ঘাটতি নিরসনে সোচ্চার হতে হবে

আপডেট টাইম : ১১:২৮:১২ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯