ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শেখ হাসিনার সহযোগিতা চান পেলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘আর্থ কাপ’ নামে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছেন কিংবদন্তী ফুটবলার পেলে। আর এই আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়েছেন তিনি।

পেলে ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধির মাধ্যমে প্রধানমন্ত্রীকে একটি চিঠি ও ভিডিও বার্তা পাঠিয়েছেন পেলে। ২৬ মার্চ নিজের ফাউন্ডেশনের প্রতিনিধির মাধ্যমে পাঠানো এক চিঠি ও ভিডিও বার্তায়, জলবায়ু সঙ্কট মোকাবেলায় বিশ্বনেতাদের এক করার পাশাপাশি, আন্তর্জাতিক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন পেলে।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতে চান ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে। সে লক্ষ্যে ‘পেলে ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড ওয়ার্ল্ড পিস’ এর অংশ হিসেবে তিনি একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের চিন্তাভাবনা করছেন। আর এই টুর্নামেন্ট আয়োজনে পাশে চান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

‘পেলে আর্থ কাপ’ নামে এই টুর্নামেন্ট বিশ্বের প্রায় সাড়ে তিনশো কোটি ফুটবলপ্রেমীকে এক করবে বলে আশা পেলের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শেখ হাসিনার সহযোগিতা চান পেলে

আপডেট টাইম : ০৫:০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯