ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

স্পিকারের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
  • ৩৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক। সোমবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন, সংসদীয় কার্যক্রম, রোহিঙ্গাদের নিরাপদ ও শান্তিপূর্ণ প্রত্যাবাসন ও ব্যবসা–বাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড়। দুই দেশের সংসদের মধ্যেকার সম্পর্ক জোরদার ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ক আরো সুদৃঢ় করার সুযোগ রয়েছে। সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে এ সম্পর্ক জোরদার হবে উল্লেখ করে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ ৩০ জানুয়ারি ২০১৯ হতে কার্যক্রম শুরু করেছে। দ্রুততম সময়ে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হবে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নবদ্বার উন্মোচন করেন। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় তুরস্কও রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তায় এগিয়ে এসেছে।

তুরস্কের ফার্স্ট লেডির নেতৃত্বে প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্প সরেজমিনে পরিদর্শন করায় স্পিকার তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, এখন সময় এসেছে বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের নিরাপদ ও শান্তিপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জোরালো ভূমিকা রাখার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, উল্লেখ করে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের ইতিবাচক পরিবেশ রয়েছে। এ সময় তিনি রাষ্ট্রদূতের মাধ্যমে তুরস্কের ব্যবসায়ী সমাজকে বাংলাদেশে ওষুধ, পোশাক ও আইসিটি খাতে বিনিয়োগের আহ্বান জানান।

দেভরিম ওজতুর্ক বলেন, ওষুধ শিল্পে সারা বিশ্বে বাংলাদেশ সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। খুব শিগগিরই তুরস্ক থেকে মন্ত্রী পর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশের ওষুধ শিল্পের বিকাশ দেখতে বাংলাদেশ সফর করবে।

রাষ্ট্রদূত বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশের সাথে তুরস্কের কৃষ্টি, সংস্কৃতি ও ব্যবসা বাণিজ্যের সামঞ্জস্য রয়েছে। এ ধারাবাহিকতায় সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করতে তুরস্ক খুবই আন্তরিক। তুরস্ক বিশ্বাস করে, দুই দেশের সংসদ সদস্যগণ পারস্পরিক মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন।

এ সময় তিনি বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য প্রসারে ভূমিকা রাখবেন বলে স্পিকারকে অবহিত করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

স্পিকারের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট টাইম : ০৮:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯