ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কৃষি জমিতে শিল্প-কারখানা স্থাপন করা যাবে না: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪২:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯
  • ৩৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি জমিতে শিল্প-কারখানা স্থাপন করা যাবে না। শিল্পায়নের জন্য প্রশিক্ষণে জোর দিতে হবে। আজ রোববার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে শিল্পায়ন ছাড়া কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। আমাদের অর্থনীতিমূলত কৃষি ভিত্তিক। কৃষি জমির যেখানে সেখানে শিল্প-কারখানা গড়ে তুলে নষ্ট করা হোক তা আমি চাই না। এই কৃষি থেকেই খাদ্য চাহিদা মেটায়। খাদ্য চাহিদা বিশ্বে থাকবেই। চাহিদার সাথে সাথে বাজারও সম্প্রসারণ হচ্ছে। সেই ক্ষেত্রে একদিকে যেমন দেশে শিল্পায়ন প্রয়োজন। অপর দিকে কৃষি পণ্য প্রক্রিয়ার উপর জোর দিতে হবে।

তিনি আরো বলেন, শিল্পায়ন গড়ে তুলতে শ্রমিকদের প্রশিক্ষণ দিতে হবে। শুধু শ্রমিকদের নয় যারা শিল্পায়ন পরিচালনা করবেন তাদেরও প্রশিক্ষণ দরকার। তবে শিল্প গড়ে তোলার পর প্রশিক্ষণের দিকে নজর না দেবার ফলে তা সফল হয় না। সে দিকে লক্ষ্য রেখেই বর্তমান সরকার কাজ করছে। শিল্পায়নের কথা বিবেচনায় রেখে বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে। দেশের মাটি ও পানি থেকে শুরু করে সব কিছু ব্যবহার করা যায়। এগুলো দেশের জন্য বিশাল সম্পদ। যা পরিকল্পনা মাফিক কাজে লাগাতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কৃষি জমিতে শিল্প-কারখানা স্থাপন করা যাবে না: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:৪২:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯