ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দাদার মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রীর দাদা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা মরহুম শেখ লুৎফর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে শনিবার (৩০মার্চ) বাদ মাগরিব এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মাহফিলে অংশগ্রহণ করেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ তন্ময় এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন ও বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষীগণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাস্টের ট্রাস্টিগণ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা মাহফিলে উপস্থিত ছিলেন।

মাহফিলে মরহুম শেখ লুৎফর রহমান এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া বঙ্গবন্ধুর নাতি ও শেখ রেহানার পুত্র রেদোয়ান মুজিব সিদ্দিক ববির ছেলে কায়েস সিদ্দিকের জন্মবার্ষিকী উপলক্ষেও বিশেষ দোয়া করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দাদার মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯