ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভবন বা স্থাপনা নির্মাণে বিল্ডিং কোড মানার আহ্বান প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অগ্নি দুর্ঘটনার প্রেক্ষিতে ভবন বা স্থাপনা নির্মাণে যথাযথভাবে বিল্ডিং কোড মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবণে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এক সভার সভাপতিত্বকালে তিনি বলেন, অগ্নি-দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনা এড়াতে ভবন মালিক ও ব্যবহারকারীদের সার্বিক নিরাপত্তার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি এ ক্ষেত্রে জনগণের জান-মালের সার্বিক নিরাপত্তা বিধানে সরকারি সংস্থাসমূহের কঠোর নজরদারি বাড়ানোর ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, এক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টিতে বিশেষ জোর দিতে হবে।

প্রধানমন্ত্রী গতকাল রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিদুর্ঘটনার পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্বেচ্ছাশ্রমী শিক্ষার্থীদের সাহসী ও কার্যকরী ভূমিকার জন্য সভার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভার শুরুতে শেখ হাসিনা বনানী অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করেন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে তিনি সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সংগঠিত পবিত্র জুম্মার দিনে মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং এ ঘটনায় হতাহতের প্রতি গভীর সমবেদন প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডেনের প্রতিও গভীর সহমর্মিতা জানান।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সারাদেশ দলীয়ভাবে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে সারা দেশে আওয়ামী লীগের সর্বস্তরে সাংগঠনিকভাবে বছরব্যাপী উপযোগী কর্মসূচি পালন ও গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় দলের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম এমপি, মোহাম্মদ নাসিম এমপি, কাজী জাফরউল্লাহ, এড. সাহারা খাতুন এমপি, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, নুরুল ইসলাম নাহিদ এমপি, ড. আব্দুর রাজ্জাক এমপি, কর্নেল (অব.) ফারুক খান এমপি, রমেশ চন্দ্র সেন এমপি, এ্যাডভোকেট আব্দুল মান্নান খান, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভবন বা স্থাপনা নির্মাণে বিল্ডিং কোড মানার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০১:২৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯