ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

চতুর্থ দফায় ব্রেক্সিট চুক্তি ভোটে দেয়ার পরিকল্পনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯
  • ৩৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ তৃতীয় দফায় হাউস অব কমন্সে ব্রেক্সিট চুক্তি প্রত্যাখ্যাত হওয়ার পরও ভেঙে পড়ছেন না বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। তিনি ও তার মন্ত্রীপরিষদ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিচ্ছেদের এই চুক্তি চতুর্থ দফায় পার্লামেন্টে ভোটে তোলার পরিকল্পনা করছেন। তাদের প্রত্যাশা এমপিরা চতুর্থ দফায় এতে সমর্থন দেবেন।

শুক্রবার ৫৮ ভোটের ব্যবধানে ব্রেক্সিট চুক্তির প্রত্যাখ্যাত হওয়ার পর তেরেসা মে বলেছেন, বৃটেনকে বিকল্প একটি পন্থা খুঁজে বের করতে হবে। ওদিকে এরই মধ্যে বিকল্প আটটি প্রস্তাবের ওপরে ভোট হয়ে গেছে। তাতে কোনো প্রস্তাবই পাস হয় নি। ফলে আগামী সোমবার দ্বিতীয় দফায় আরেকটি ‘ইন্ডিকেটিভ ভোট’ হওয়ার কথা রয়েছে। তাতে সব দলের এমপিরা ভোট দেবেন।

ওদিকে বার বার প্রত্যাখ্যাত হওয়ার পর প্রধানমন্ত্রী তেরেসা মে’কে তার চুক্তি পরিবর্তন করতে অথবা অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিরোধী দল লেবারের নেতা জেরেমি করবিন।

কি ঘটছে সামনে?
১লা এপ্রিল সোমবার: অচলাবস্থা কাটিয়ে সামনের পথ নির্ধারণ করা যায় কিনা সে জন্য ব্রেক্সিট বিষয়ক বিভিন্ন প্রস্তাবের ওপর দ্বিতীয় দফায় ভোট দেবেন এমপিরা। ৩রা এপ্রিল বুধবার: এদিন আরেক দফা ‘ইন্ডিকেটিভ ভোট’ হওয়ার কথা। ১০ই এপ্রিল বুধবার: ব্রেক্সিট সম্পাদনের জন্য বৃটেন কোনো অনুরোধ করলে তা বিবেচনায় নেয়া হবে কিনা সে বিষয়ে জরুরি বৈঠকে বসবেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা।

১২ই এপ্রিল শুক্রবার: এদিনকে বলা হচ্ছে ব্রেক্সিট ডে। যদি বৃটেন বিলম্বের জন্য আবেদন না করে অথবা ইউরোপীয় ইউনিয়ন কোনো বিলম্ব অনুমোদন না করে তাহলে এদিনকেই ধরা হবে ব্রেক্সিট দিবস।
২৩-২৬ মে: ইউরোপীয় পার্লামেন্টারি নির্বাচন। -বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

চতুর্থ দফায় ব্রেক্সিট চুক্তি ভোটে দেয়ার পরিকল্পনা

আপডেট টাইম : ১২:৫৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯