ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আইএমএফ পার্লামেন্টারি সেমিনারে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন : স্পিকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯
  • ৪১১ বার

হাওর বার্তা ডেস্কঃ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আইএমএফ পার্লামেন্টারি সেমিনারে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন। ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী দিল্লি বিমানবন্দরে স্পিকারকে বিদায় জানান।

শিরীন শারমিন চৌধুরী দিল্লিতে আইএমএফ-সাউথ এশিয়া রিজিওনাল ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল এসিস্ট্যান্স সেন্টার (আইএমএফ-এসএআরটিটিএসি) আয়োজিত ‘বিল্ডিং ম্যাক্রো ইকোনমিক ক্যাপাসিটি ইন সাউথ এশিয়া’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে এবং ‘রিপিং দ্য ডিভিডেন্ডস অব পাবলিক ইনভেস্টমেন্ট: প্রেক্ষিত বাংলাদেশ’ সেশনে বক্তৃতা করেন। এছাড়া তিনি বাংলাদেশ হাইকমিশন আয়োজিত ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আইএমএফ পার্লামেন্টারি সেমিনারে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে অনুমিত হিসাবসম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ, সরকারি হিসাবসম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রুস্তম আলী ফরাজী, সাগুফতা ইয়াছমিন, আনোয়ারুল আবেদীন খান এবং আহসানুল ইসলাম (টিটু) অংশ নেন।

স্পিকারকে স্বাগত জানাতে শুক্রবার ভোরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহাবুব আলী ও সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আইএমএফ পার্লামেন্টারি সেমিনারে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন : স্পিকার

আপডেট টাইম : ০৫:৫৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯