ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বনানীর আগুনে নিহত বেড়ে ২৫, হস্তান্তর ২৪

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯
  • ৩৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জন হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমপি। আজ শুক্রবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার অভিযানে ২৫ জনের লাশ পাওয়া গেছে।

ডিএমপির গুলশান জোনের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ শুক্রবার সকালে এফআর টাওয়ারের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সবার লাশ শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ২৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একজনের লাশ ঢাকা মেডিকেলে আছে।

এ বিষয়ে ডিসি মোস্তাক বলেন, ফায়ার সার্ভিস এখনও উদ্ধারকাজ করছে। ভবনের বিভিন্ন ফ্লোরে গুরুত্বপূর্ণ জিনিস থাকায় সময় লাগছে। ঘণ্টাখানেক পর তারা পুলিশের কাছে ভবনটি হস্তান্তর করবে।

উদ্ধারের সব প্রক্রিয়া শেষে ভবনটিতে অগ্নিকাণ্ডে অভিযুক্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিসি।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া সকালে গণমাধ্যমকে বলেন, ঢাকা মেডিকেলে আসা ২৪টি লাশ হস্তান্তর করা হয়েছে। একটি লাশ মর্গে আছে। শ্রীলংকার নাগরিক নিরশ ডিকে রাজের লাশ হস্তান্তর করা হয়নি। তার লাশ মর্গে রাখা আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বনানীর আগুনে নিহত বেড়ে ২৫, হস্তান্তর ২৪

আপডেট টাইম : ১১:৪৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯