ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সমস্যা হলে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর নয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯
  • ৪০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বুধবার বলেছেন, সংশ্লিষ্ট সকলেই যদি মনে করে যে, রোহিঙ্গাদের নোয়াখালী জেলার ভাসানচর দ্বীপে স্থানান্তর করা হলে তাদের জন্য সমস্যা হবে তাহলে বাংলাদেশ তা করবে না।

বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য ভাসানচরে বড় আয়োজন করেছে উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা মনে করি তারা (রোহিঙ্গা) সেখানে ভালোভাবে থাকতে পারবে।’

পররাষ্ট্রমন্ত্রণালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে যৌথভাবে বিশ্বের ৭৮টি বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের টিভি চ্যানেল দেখার সেট-টপ বক্স প্রদান অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপ করেন পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী মোমেন বলেন, আগামী এপ্রিল মাসে স্বেচ্ছায় প্রায় এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করার পরিকল্পনা সরকারের ছিল।

তবে তিনি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের নানা শর্তের কারণে এটা কখন বাস্তবায়ন সম্ভব হবে তা তারা জানেন না। ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিষয়টি দেখছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার জেলায় প্রায় ১১ থেকে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, আসন্ন বর্ষা মৌসুমে সেখানে ভূমি ধসের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ‘এ কারণে আমরা ২৩ হাজার পরিবার অথবা এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নেয়ার চেষ্টা করেছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সমস্যা হলে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর নয়

আপডেট টাইম : ১০:৪৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯