ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আবাদি জমির ক্ষতিগ্রস্ত করে উন্নয়ন প্রকল্প নয় : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবাদি জমি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখেই উন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, যেকোনো ধরনের উন্নয়ন প্রকল্প গ্রহণকালে আপনাদের লক্ষ্য রাখতে হবে, কোনোভাবেই যেন আবাদি জমি ক্ষতিগ্রস্ত না হয়।

প্রধানমন্ত্রী বুধবার সকালে তার তেজগাঁওস্থ কার্যালয়ে পঞ্চগড়ের নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার সাদাত সম্রাটের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

অনুষ্ঠানের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, সংশ্লিষ্ট জেলা এবং উপজেলার জনগণের প্রয়োজনের ওপর ভিত্তি করে উন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে নির্দেশনা প্রদান করেন। এ ব্যাপারে একটি মাস্টার প্লান প্রণয়নের জন্যও তিনি নির্দেশ দেন।

শেখ হাসিনা আরও বলেন, কল-কারখানাসহ অন্যান্য যে স্থাপনা তৈরি হবে সেটা অবশ্যই পরিবেশ রক্ষা করেই তৈরি করতে হবে।

এরআগে, প্রধানমন্ত্রী পঞ্চগড়ের নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গুলাম ফারুক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এলজিআরডি এবং সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।

গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চগড় জেলা পরিষদের উপনির্বাচনে আনোয়ার সাদাত সম্রাট চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

এ বছরের ৯ জানুয়ারি পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান মো. আমানুল্লাহ বাচ্চুর মুত্যুতে আসনটি শূন্য হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আবাদি জমির ক্ষতিগ্রস্ত করে উন্নয়ন প্রকল্প নয় : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৫৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯