ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

মমতার সঙ্গে শাহরুখ খানের সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯
  • ৩০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড তারকা শাহরুখ খান গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সন্ধ্যায় তিনি সচিবালয় নবান্নে হাজির হন। সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

মমতার সঙ্গে শাহরুখ খানের দুই ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক চলে। আলোচনায় চলে আসে নানা প্রসঙ্গ। শাহরুখ খান পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের দল কলকাতা নাইট রাইডার্স বা কেকেআরের কর্ণধার। কেকেআর এবার আইপিএলের দ্বিতীয় খেলায় গত রোববার কলকাতার ইডেন গার্ডেনসে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দেয়। এসব নিয়ে শাহরুখ খান কথা বলেন মমতার সঙ্গে। এই জয়ের জন্য মমতা শাহরুখ খানকে অভিনন্দনও জানান।

নবান্নে বৈঠক শেষে শাহরুখ খান যখন বেরিয়ে আসেন, তখন তাঁর পাশে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় মমতা শাহরুখ খানের সাফল্য কামনা করে বলেন, এবার তাঁর জয় নিশ্চিত। এরপরই শাহরুখ খান সোজা না বলে ইঙ্গিতে বলেন, ‘এবার আমরা সবাই জিতব।’ এ সময় মমতা শাহরুখের মুখের কথা কেড়ে নিয়ে বলেন, ‘ভাইবোন সব সময়ই জয়ী হন।’

এ সময় সাংবাদিকেরা নির্বাচন নিয়ে শাহরুখ খানের প্রতিক্রিয়া জানতে চাইলে শাহরুখ খান সহাস্যে বলেন, ‘আমাদের সম্পর্ক হলো দিদি–ভাইয়ের। আমরা সবাই জিতব।’ শাহরুখ খান আরও বলেন, ‘কলকাতাকে আমি খুব ভালোবাসি। উই উইল অল উইন দিস ইয়ার।’ এ সময় শাহরুখ খান হাত দিয়ে ‘ভি’ বা বিজয় চিহ্ন দেখান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

মমতার সঙ্গে শাহরুখ খানের সাক্ষাৎ

আপডেট টাইম : ০৪:০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯