ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড স্কোয়ারে এই প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। আগামী ২৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত সমরাস্ত্র প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বিকেল ৪টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো মাহফুজুর রহমান তাকে অভ্যর্থনা জানান।

https://i0.wp.com/img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/24/1553442897218.jpg?resize=799%2C533&ssl=1

এরপর প্রধানমন্ত্রী সেনা, নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নসমূহ ঘুরে দেখেন এবং সমরাস্ত্রসমূহ পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীকে স্টলসমূহ ও সমরাস্ত্রের পরিচিতির বিষয়ে ব্রিফিং করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও বীরত্বগাঁথা, বর্তমান সরকারের বিগত দশ বছরে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, দেশ ও জতি গঠনে সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অবদান সংশ্লিষ্ট বিষয়ের ওপর নির্মিত চারটি পৃথক স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধানরা এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। https://i0.wp.com/img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/24/1553443250248.jpg?resize=782%2C522&ssl=1

বিভিন্ন স্টল পরিদর্শন শেষে আয়োজিত চা-চক্রে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আমন্ত্রিত অতিথিরা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:৫৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯