ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ডাকসুর প্রথম সভায় ভিপি নুরের অভিষেক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯
  • ৩৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রায় তিন দশক ধরে অচলাবস্থার পর আজ ভিপি নুরুল হক নুরসহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত নেতাদের অংশগ্রহণে প্রথম সভা শুরু হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ডাকসু ভবনে এই বৈঠক শুরু হয়। এতে ভিপি নুরুল হক নুরসহ ডাকসুর নবনির্বাচিত নেতারা অংশ নিয়েছেন। নুর ভিপির দায়িত্ব নিলেও পুনর্নির্বাচনের দাবিকেও সমর্থন করেন বলে জানিয়েছেন।

নির্বাচনের পর ডাকসুর প্রথম সভা এটি। সভায় সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

উপাচার্য পদাধিকার বলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন। বাকিরা নির্বাচিত হন ছাত্রদের মধ্য থেকে।

নতুন ডাকসুর প্রথম কার্যকরি সংসদের বৈঠকে অংশ নিতে সকাল সাড়ে ১১টার আগেই ডাকসু ভবনে উপস্থিত হন নুর। তার সঙ্গে সমাজসেবা সম্পাদক আকতার হোসেনও ছিলেন। নতুন ডাকসুর এই দুই নেতা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা। বাকি সবাই ছাত্রলীগের।

বিশ্ববিদ্যালয়ের রীতি অনুযায়ী নির্বাচিত ছাত্র প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা পরে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ডাকসুর প্রথম সভায় ভিপি নুরের অভিষেক

আপডেট টাইম : ০২:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯