ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুর দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা ভিপি নুরের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯
  • ৪১২ বার

হাওর বার্তা ডেস্কঃ ডাকসু নির্বাচনে ভিপি পদে বিজয়ী নুরুল হক নুর দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটার পর বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, আমরা ভিপি হিসেবে নুরুল হক নুর এবং সমাজসেবা সম্পাদক হিসেবে আখতার হোসেনের দায়িত্ব গ্রহণের নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি।

সংবাদ সম্মেলনে ভিপি নুর বলেন, দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসু নিয়ে জাতির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। কারচুপির ভোটের মধ্য দিয়েও যারা আমাকে ভোট দিয়েছেন তাদের মতের প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্ব নিচ্ছি।  শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। পাশাপাশি পুনর্নির্বাচনের দাবিও বহাল থাকবে বলে জানান নুর।

এদিকে ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের নিয়ে প্রথম কার্যকরি সভা আগামীকাল শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট ভবনে কেন্দ্রীয় সংসদ এবং হলগুলোতে হল সংসদের এ সভা অনুষ্ঠিত হবে। গত (১৮ মার্চ) অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডাকসুর দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা ভিপি নুরের

আপডেট টাইম : ০৭:১৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯