ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চীন থেকে আসছে আরও ছয়টি জাহাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯
  • ৪৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরশেন (সিএমসি) থেকে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জন্য আরও ছয়টি জাহাজ আনা হবে। এর আগে সিএমসি থেকে বিএসসির জন্য ছয়টি জাহাজ সংগ্রহ করা হয়েছে। আজ শুক্রবার চীনের বেইজিংয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সিএমসির ভাইস প্রেসিডেন্ট ক্যাঙ্গ হুবাইও বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন সফররত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বেইজিংয়ে সিএমসি অফিস পরিদর্শন করেন। সেখানে তাকে স্বাগত জানান সিএমসির ভাইস প্রেসিডেন্ট ক্যাঙ্গ হুবাইও । সেখানে তারা বৈঠক করেন। বৈঠকে ঢাকার চারপাশের সার্কুলার নৌপথ, সার্কুলার সড়ক, মেরিন একাডেমিতে বিশ্বমানের নাবিক গড়ে তুলতে চীনের সহযোগিতা প্রদানের বিষয়ে আলোচনা হয়। এছাড়া চীন থেকে বিএসসির জন্য আর ছয়টি জাহাজ সংগ্রহের বিষয়েও আলোচনা হয়।

এসময় বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর ইয়াহ ইয়া সৈয়দ এবং চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিএসসিকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে ১,৫৩৭ কোটি টাকা ব্যয়ে চীন থেকে ছয়টি জাহাজ সংগ্রহের প্রকল্প গ্রহণ করা হয়। এর মধ্যে চীন আর্থিক সহায়তা দিয়েছে এক হাজার কোটি টাকা, বাকি টাকা বাংলাদেশ সরকারের। এ পর্যন্ত পাঁচটি জাহাজ বিএসসি’র বহরে যুক্ত হয়েছে। জাহাজ ‘এম টি বাংলার অগ্রগতি’ এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে প্রতিমন্ত্রী ২১ মার্চ রাতে চীন গমন করেন। বিএসসির বহরে আরও ছয়টি জাহাজ যুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য আড়াই কোটি মার্কিন ডলার একনেক এ অনুমোদন দেয়া হয়েছে।

সংগৃহীত জাহাজগুলো হলো, এম. ভি বাংলার জয়যাত্রা, এম. ভি বাংলার সমৃদ্ধি, এম. ভি বাংলার অর্জন, এম. ভি বাংলার অগ্রযাত্রা এবং এম. ভি বাংলার অগ্রদূত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চীন থেকে আসছে আরও ছয়টি জাহাজ

আপডেট টাইম : ০৬:৫০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯