ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৪৪

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ চীনে পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কালকানায় বিস্ফোরণে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৯০ জন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ইয়ানচেংয়ে স্থানীয় সময় দুপুর ২টা ৫০ এর দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।  তিয়ানজিয়াই কেমিক্যাল নামের একটি প্রতিষ্ঠান ওই কারখানা পরিচালনা করতো।

সিসিটিভি’র ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কারখানাটির ভবন থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হলে গোটা এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বিস্ফোরণের সময় ভবনটির জানালা এবং গ্যারেজের দরজাও ভেঙে গেছে।

জানা গেছে, সার উৎপাদনকারী একটি কারখানায় আগুনের সূত্রপাত হয়। সেখান থেকেই ঘটে বিস্ফোরণের ঘটনা।

চীনের ভূমিকম্প কর্তৃপক্ষ জানিয়েছে বিস্ফোরণের সময় রিখটার স্কেলে ২ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি এতটাই শক্তিশালী ছিলো যে কারখানার ভবন ধসে যায়, আটকা পড়ে অনেক শ্রমিক।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, শুক্রবার ৩টার সময় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মীকেও অঞ্চলটিতে মোতায়েন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৪৪

আপডেট টাইম : ১১:১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯