ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন নাজমুল হুদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫
  • ৪৬১ বার

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রাক্তন বিএনপি নেতা ও বাংলাদেশ মানবাধিকার পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি এই সাক্ষাত করেন। এ সময় তিনি প্রায় এক ঘণ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। গণভবনের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নাজমূল হুদার মুঠো ফোনে এ বিষয়ে যোগাযোগ করলে তার ব্যক্তিগত নাম্বারটি বন্ধ পাওয়া যায়। তবে সূত্রটি জানায়, আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। আর নাজমুল হুদা একটি মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা। তার সংস্থা মানবাধিকার বাস্তবায়ন কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর। এ উপলক্ষ্যে সেই সম্মেলনে প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ জানানোর জন্য তিনি গণভবনে যান। নাজমূল হুদা প্রধানমন্ত্রীকে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন। প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে ২০১০ সালে বহিষ্কৃত হন সহ-সভাপতি নাজমুল হুদা। ২০১২ সালের অগাস্ট মাসে তিনি বিএনএফ গঠনের ঘোষণা দেন। এরপর ২০১৩ সালের ফেব্রুয়ারিতে নিজেকে ওই দল থেকে সরিয়ে নেন। পরবর্তীতে বিএনপিতে পুনরায় ফেরার আগ্রহও সেই সময় নিজ থেকে জানিয়েছিলেন তিনি। সর্বশেষ গত বছর নভেম্বরে এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ মানবাধিকার পার্টি’ নামে নতুন দল গঠনের ঘোষণা দেন বিএনপির প্রাক্তন ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা। বিএনপির সরকারের দুই মেয়াদে দুবারই মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন নাজমুল হুদা

আপডেট টাইম : ০৯:৫৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫