ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কিশোরগঞ্জে উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে: পুলিশ সুপার খালেদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) বলেছেন, আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো পক্ষ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

এ লক্ষে তিনি বুধবার (২০ মার্চ) দুপুরে তাঁর কার্যালয়ে জেলায় কর্মরত সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিশেষ আইনশৃঙ্খলা সভা করেন।

সভায় পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) সবার সহযোগিতা চেয়ে আরও বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছা থাকলে যে কোনো সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন করা সম্ভব। আর আইনশৃঙ্খলার উন্নয়ন মানে দেশের সার্বিক উন্নয়ন। এ লক্ষে সরকার সর্বত্র কাজ করে যাচ্ছে।

এতে জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, পিপি এ্যাডভোকেট শাহ আজিজুল হক, জিপি এ্যাডভোকেট বিজয় শংকর রায়, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, সিনিয়র সাংবাদিক আহমেদ উল্লাহ, রুহুল কুদ্দুস সেলিম, মোস্তফা কামাল, সাইফুল হক মোল্লা দুলু, আলম সারোয়ার টিটু, জেলা উইমেন চেম্বারের সভাপতি ফাতেমা জোহরা আক্তার, নারীনেত্রী বিলকিস বেগমসহ অন্যরা বক্তৃতা করেন।

সভায় জানানো হয়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ-র‌্যাবসহ পর্যাপ্ত সংখ্যক অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করবে। এছাড়া নির্বাচনের দিন প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ টিম সক্রিয় থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে।

সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কিশোরগঞ্জে উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে: পুলিশ সুপার খালেদ

আপডেট টাইম : ১০:০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯