ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়ার নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯
  • ৪২১ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে সব ধরনের পরীক্ষা আগামী শিক্ষাবর্ষ থেকেই তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন সাংবাদিককে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশুদের ওপর থেকে পরীক্ষার চাপ কমাতে আগামী শিক্ষাবর্ষ থেকেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে সব ধরনের পরীক্ষা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ নির্দেশ কার্যকর করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সচিব আরও জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে এই তিন শ্রেণিতে পরীক্ষা তুলে নেওয়া হলে সেক্ষেত্রে শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতির হার এবং স্কুল থেকে তাদের যে ডায়েরি দেওয়া হয় তার রিপোর্টের ভিত্তিতে তাদের মূল্যায়ন করা হতে পারে।

আকরাম-আল-হোসেন আরও জানান, ঢাকার পিটিআইতে বৃহস্পতিবার অনুষ্ঠেয় এ সংক্রান্ত কর্মশালায় বক্তাদের দেওয়া মতামতের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রী সম্মতি দিলে দ্রুত তা বাস্তবায়ন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়ার নির্দেশ

আপডেট টাইম : ০৭:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯