ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯
  • ৪০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় নিহতদের মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে প্রথম দফায় ছয় জনের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়া হয়। পুলিশ বলছে, আরো ছয়টি মৃতদেহ হস্তান্তরের জন্য প্রস্তুত রয়েছে। দ্রুতই এগুলো পরিবারের কাছে পাঠানো হবে।

এক বিবৃতিতে নিউজিল্যান্ড পুলিশ বলেছে, শুক্রবারের বন্দুক হামলায় নিহত ব্যক্তিদের মৃতদেহ ময়নাতদন্ত করা শেষ হয়েছে। মৃতদেহ শনাক্তকরণ খুব সহজ মনে হলেও বাস্তবে এটা অনেক বেশি জটিল। বিশেষ করে, বর্তমান পরিস্থিতিতে এটা খুবই কঠিন বিষয়। এই প্রক্রিয়ায় যেন কোনো ভুল না হয়, সেটা নিশ্চিত করাকেই আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।

এদিকে, মৃতদেহ হস্তান্তরে অস্বাভাবিক বিলম্ব করায় নিহতদের পরিবারের মধ্যে অস্বস্তির সৃষ্টি হয়। তারা মৃতদেহ গ্রহণ ও দাফন করার জন্য উদগ্রীব হয়ে আছেন। কেননা মুসলিম রীতি অনুসারে, মৃত্যুবরণ করার ২৪ ঘণ্টার মধ্যে মুসলিমরা মৃতদেহ দাফন করে থাকে। এর আগে মৃতদেহ নির্ধারিত নিয়মে গোসল করানোর পর  সেটিকে সামনে রেখে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবার কিছু মৃতদেহ গোসল করানো হয়। পালন করা হয় অন্য আনুষ্ঠানিকতা। এক্ষেত্রে বিদেশ থেকে যাওয়া কিছু স্বেচ্ছাসেবকের সহায়তা নেয়া হয়েছে। নিউজিল্যান্ডের ইমিগ্রেশন সার্ভিস বলেছে, নিহতদের পরিবারের সদস্যরা যাতে এই দাফন অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যেতে পারেন, তাই তাদের জন্য ভিসা প্রদানের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, শুক্রবার ক্রাইস্টচার্চে নামাজ আদায়ের সময় মসজিদে গুলি করে কমপক্ষে ৫০ জন মুসল্লিকে হত্যা করে সন্ত্রাসী ব্রেনটন টেরেন্ট। তারা সবাই বাংলাদেশ, পাকিস্তান, ভারত, তুরস্ক, কুয়েত ও সোমালিয়ার অভিবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর শুরু

আপডেট টাইম : ০৭:০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯