ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আমরা বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেই না : স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০১৫
  • ৪৪৮ বার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমাদের দেশ জঙ্গিবাদের দেশ নয়, টেরোরিস্টদের দেশ নয়। আমাদের দেশ শান্তিপ্রিয়, আমরা শান্তিপ্রিয় বাঙালি। আমরা বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেই না।

সোমবার সন্ধ্যায় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশ যখন উন্নতির দিকে যাচ্ছে, তখন দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তবে যারা এসব কাজ করছে তাদের বিচারের মুখোমুখি করা হবে।’

পূজায় নিরাপত্তার বিষয়ে মন্ত্রী বলেন, যেসব মন্ডপে দুর্গাপূজা পালিত হবে সেসব স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি শিয়া সম্প্রদায়ের উৎসবকে ঘিরেও প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, পূজা উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিমা বিসর্জনের দিন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি টহল টিমও দায়িত্ব পালন করবে।এছাড়া বিসর্জনের স্থানগুলোতে ডুবুরি থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আমরা বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেই না : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১১:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০১৫